আসসেনিঁও উনিকো ফামিলিয়ারে

এই ভাতাটি একটি একক এবং সর্বজনীন ভাতা যেটি হলো নির্দিষ্ট শর্তের অধীনে পরিবারের উপর নির্ভরশীল প্রতিটি অপ্রাপ্তবয়স্ক শিশুর জন্য এবং সংখ্যাগরিষ্ঠ বয়স হওয়া থেকে ২১ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত পরিবারগুলির জন্য একটি অর্থনৈতিক সহায়তা।

এই ভাতা সমতুল্য অর্থনৈতিক পরিস্থিতির সূচকের (ইসে/ISEE) ভিত্তিতে ইনপ্স কর্তৃক প্রদেয়। ভাতা পাওয়ার জন্য, পরিবারগুলি ১ জানুয়ারী ২০২২ থেকে শুরু করে ইনপ্স এর কাছে বা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলিতে আবেদন করতে পারে। ২০২২ সালের মার্চ থেকে ইনপ্স/INPS দ্বারা ভাতা প্রদান করা হবে।

৩০ জুন, ২০২২ এর মধ্যে এই ভাতার জন্য আবেদন করা সম্ভব, এছাড়াও উক্ত সময়ের মধ্যে আবেদন করতে পারলে পূর্ববর্তী মাসসমূহের অর্থ পাওয়ার অধিকার থাকবে (মার্চ ২০২২ থেকে)। 

কে এই ভাতার আবেদন করতে পারবে 

এই ভাতার আবেদনকারীকে অবশ্যই নিম্নোক্ত বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে : 

  • ইতালিয়ান নাগরিক, বা ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের নাগরিক (বা তাদের পরিবারের সদস্যদের), অথবা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত নয় এমন একটি রাজ্যের অধিবাসী যার দীর্ঘমেয়াদী পেরমেসস দি সজ্জরণের অধিকারী হন; বা অথবা ছয় মাসের বেশি সময়ের জন্য একটি কাজের কার্যকলাপ চালানোর জন্য অনুমোদিত একক ওয়ার্ক পারমিটের ধারক হন;  বা অনুমোদিত গবেষণার কারণে ছয় মাসের বেশি সময়ের জন্য ইতালিতে বসবাস করার জন্য বসবাসের অনুমতির ধারক হন;
  • ইতালিতে আয়কর প্রদান সাপেক্ষে; 
  • ইতালিতে অন্তত দুই বছরের জন্য বসবাস, এমনকি অবিচ্ছিন্ন না হলেও, অথবা কমপক্ষে ছয় মাসের স্থায়ী বা নির্দিষ্ট–মেয়াদী কর্মসংস্থান চুক্তি আছে। 

ভাতার বৈশিষ্ট্য 

  • ভাতাটি সার্বজনীন –  সকল ধরণের রেদ্দিতির অধিকারী- এটি অব্যাহত- ইসে/ISEE পরিমাণের হ্রাসবৃদ্ধির উপর এর পরিমাণ নির্ভরশীল।  
  • একটি নতুন সন্তানের জন্মের ১২০ দিনের মধ্যে, গর্ভাবস্থার ৭ম মাস থেকে এবং ২১ বছর বয়স পর্যন্ত প্রতিটি নির্ভরশীল শিশুর জন্য ভাতা আবেদন করা যেতে পারে। 
  • ১৮ বছরের বেশি বয়সী এবং ২১ বছরের কম বয়সী শিশুদের জন্য, নির্ভরশীল শিশুকে ভাতার জন্য যোগ্যতা অর্জনের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তগুলির মধ্যে একটি পূরণ করতে হবে : 
    • একটি স্কুল বা পেশাদার প্রশিক্ষণ কোর্স, বা একটি ডিগ্রি কোর্সে ভর্তি থাকতে হবে; 
    • একটি ইন্টার্নশিপ বা চাকরি করে এবং প্রতি বছরে মোট আয় ৮০০০€ এর কম; 
    • বেকার হিসাবে নিবন্ধিত এবং পাবলিক এমপ্লয়মেন্ট সার্ভিসে চাকরি খুঁজছেন; 
    • সার্বজনীন নাগরিক সেবা বহন করে। 
  • একবার আবেদন করা হয়ে গেলে, ভাতাটি মার্চ মাস থেকে শুরু হবে এবং যেকোনো ক্ষেত্রে আবেদনের ৬০ দিনের মধ্যে স্বীকৃত হয়। 
  • রেদ্দিতো দি চিত্তাদিনানছার সুবিধাভোগীদের ক্ষেত্র ব্যতীত ব্যাংকের ইবান নম্বর বা আবাসিক ঠিকানার মাধ্যমে ভাতাটি বিতরণ করা হবে।
  • এ ভাতা পারিবারিক সামগ্রিক আয়কে প্রভাবিত করে না। 

দ্রষ্টব্য : আবেদনের সময়, একটি আনুপাতিক ভাতা পেতে হলে ইসে/Isee এর সার্টিফিকেশন উপস্থাপন করা সম্ভব। যদি ইসে/ISEE এর সার্টিফিকেট সংযুক্ত না করে আবেদন জমা দেওয়া হয়, তাহলে আয় নির্বিশেষে ইনপ্স/INPS শুধুমাত্র ন্যূনতম অর্থ প্রদান করবে। 

অন্যান্য সামাজিক সাহায্যের সাথে ভাতার সামঞ্জস্য 

মার্চ ২০২২ থেকে শুরু করে, ভাতাটি শিশু সম্বলিত পরিবারগুলির ক্ষেত্রে কিছু রাষ্ট্রীয় অর্থনৈতিক অবদান প্রতিস্থাপন করে। 

 

  • আসসেনিঁও উনিকো ভাতা জন্ম বোনাস (বোনুস মাম্মা দোমানি), জন্ম ভাতা (বোনুস বেবে), এএনএফ/ANF (পারিবারিক ভাতা) এবং ২১ বছরের কম বয়সী নির্ভরশীল শিশুদের জন্য কাটতি প্রতিস্থাপন করে। 
  • আসসেনিঁও উনিকো ভাতা রেদ্দিতো দি চিত্তাদিনানছা এবং নার্সারি/নিদো বোনাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। 

দ্রষ্টব্য : আপনি যদি ইতিমধ্যেই রেদ্দিতো দি চিত্তাদিনানছা পেয়ে থাকেন, তাহলে আসসেনিঁও উনিকো ভাতা স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ করা হবে। 

এই ভাতার পরিমাণ সিমুলেশন/গণনা 

https://servizi2.inps.it/servizi/AssegnoUnicoFigli/Simulatore এই লিঙ্কের সাহায্যে আপনি ইনপ্স/INPS এর সিমুলেটর দিয়ে ভাতার পরিমাণ গণনা করতে পারেন 

আসসেনিঁও উনিকো ভাতা থেকে যেসব সুবিধাভোগীরা বাদ (Beneficiari esclusi dall’Assegno unico familiare)

এই মুহুর্তে, ভাতা সুবিধা অ্যাক্সেসে তালিকাভুক্ত ব্যক্তি ব্যতীত অন্যান্য পেরমেসস দি সজ্জরনের অধিকারী কিছু বিভাগের ব্যক্তিদের এখনও বাদ দেওয়া হয়েছে। এই বিষয়ে, অ্যাক্সেসের প্রয়োজনীয়তাগুলিতে কোনও পরিবর্তন থাকলে এই পেইজে আপডেটগুলি সরবরাহ করা হবে।

কিভাবে আবেদন করা যায় 

সংশ্লিষ্ট আবেদনের জন্য ইনপ্সের নিম্নলিখিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে 

https://serviziweb2.inps.it/PassiWeb/jsp/spid/loginSPID.jsp?uri=https%3a%2f%2fservizi2.inps.it%2fservizi%2fAssegnoUnicoFigli&S=S

অথবা ৮০৩১৬৪ (ল্যান্ড ফোন হতে) বা ০৬১৬৪১৬৪ (মোবাইল নম্বর হতে) বা ইনপ্স কর্তৃক স্বীকৃত পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কর্তৃকhttps://www.inps.it/servizi-online/servizi-per-i-patronati/informazioni/gli-enti-di-patronato 

আপনি ইতালিয়ান ভাষায় কথা বলতে না পারার কারণে যদি আপনার দোভাষীর প্রয়োজন হয়, তাহলে আশ্রয়প্রার্থী এবং শরণার্থীদের জন্য নির্দিষ্ট টোল–ফ্রি নম্বরে যোগাযোগ করুন (আর্চি/ARCI): ৮০০৯০৫৫৭০ – লাইকামোবাইল : ৩৫১১৩৭৬৩৩৫।



assegno unico
Pidgin English
Bambara
Pular
Soninke

Loading

Evidenza

সিপিআর চলবে না – ক্যাসেলভল্টার্নোতেও না, অন্য কোথাওও না।

সিপিআর চলবে না – ক্যাসেলভল্টার্নোতেও না, অন্য কোথাওও না। ক্যাস্টেল ভলতুর্নোকে সমর্থন করি, যা মানবতা, অধিকার এবং সামাজিক ন্যায়বিচারের একটি গবেষণাগার। শনিবার, ২৪শে অক্টোবর |

Continua a leggere »
Asilo e immigrazione

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন – ত্বরান্বিত সীমান্ত প্রক্রিয়া ১২ জুন ২০২৬ থেকে কার্যকর

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo. প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন – ত্বরান্বিত সীমান্ত প্রক্রিয়া

Continua a leggere »
Asilo e immigrazione

ইউরোপীয় নতুন চুক্তি ১২ জুন ২০২৬

১২ জুন, ২০২৬ তারিখে কী কার্যকর হবে ? ইউরোপীয় অভিবাসন ও আশ্রয় চুক্তি নামে পরিচিত আশ্রয় ও অভিবাসন সংক্রান্ত নতুন ইউরোপীয় নিয়মাবলি কার্যকর হচ্ছে। এই নিয়মগুলো ইউরোপীয় সাধারণ আশ্রয় ব্যবস্থার সংস্কার করে এবং আন্তর্জাতিক সুরক্ষার আবেদন ও অভ্যর্থনা ব্যবস্থাপনার জন্য নতুন প্রক্রিয়া ও নতুন মানদণ্ড চালু করে।  এর প্রধান নতুন পরিবর্তন কী? সীমান্ত প্রক্রিয়া চালু করা হয়েছে, যা কিছু আশ্রয়প্রার্থীর জন্য প্রযোজ্য। এর মাধ্যমে আশ্রয়ের আবেদন দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা করা হবে এবং সীমান্ত এলাকায় অবস্থানকালে বিশেষ নিয়ম প্রযোজ্য হবে। এছাড়া আশ্রয়প্রার্থীদের জন্য পূর্বের তুলনায় কিছু আইনি সুরক্ষা ও গ্যারান্টি কম থাকবে।  কাদেরকে সীমান্ত প্রক্রিয়ার আওতায় আনা হবে? আইন দ্বারা প্রদত্ত ছাড় ব্যতীত, ইউরোপীয় ইউনিয়নে আন্তর্জাতিক সুরক্ষার জন্য গড় স্বীকৃতির হার ২০% বা তার কম এমন দেশগুলোর আবেদনকারীরা এই পদ্ধতির আওতায় আসবেন। যারা পরিচয় এড়ানোর জন্য মিথ্যা তথ্য বা জাল নথি প্রদান করে, সেইসাথে যাদের জনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়, তাদের ক্ষেত্রেও এই পদ্ধতি প্রযোজ্য হবে। কার্যপ্রণালী প্রবিধানের (ধারা ৪২, অনুচ্ছেদ ১, উপধারা ‘ই’, ২০২৪/১৩৪৮ অনুসারে) অধীনে নিরাপদ বলে বিবেচিত কোনো তৃতীয় দেশের আবেদনকারীরাও একটি দ্রুততর পদ্ধতির আওতায় আসবেন। পদ্ধতিটি সম্পন্ন

Continua a leggere »

JumaMap কী

JumaMap – Services for Refugees হলো একটি মানচিত্র, যা তোমাকে তোমার কাছাকাছি থাকা দরকারি সেবাগুলো দ্রুত খুঁজে পেতে সাহায্য করে।
এখানে তুমি ঘুমানোর জায়গা, খাবার, ইতালিয়ান ভাষা শেখার সুযোগ, স্বাস্থ্যসেবা, আইনি বা মানসিক সহায়তা—এবং অভিবাসী ও গৃহহীন ব্যক্তিদের জন্য তৈরি আরও অনেক সেবা খুঁজে পাবে।

এই প্ল্যাটফর্মটি ১৭টি ভাষায় উপলব্ধ।
উপরের মেনু থেকে তুমি ভাষা পরিবর্তন করতে পারো—
আলবেনীয়, আমহারিক, আরবি, বাংলা, চীনা, দারি, ফারসি, ফরাসি, ইংরেজি, পশ্তু, পাঞ্জাবি, রুশ, সোমালি, স্প্যানিশ, তিগরিনিয়া, ইউক্রেনীয়, উর্দু, উওলোফ।

তুমি তোমার মোবাইল ফোনেও JumaMap ব্যবহার করতে পারো: ভিজিট করো www.jumamap.it

ওয়েলকাম সেন্টার

যদি তোমার সরাসরি সহায়তার প্রয়োজন হয়, তুমি Welcome Center-এ আসতে পারো:

সোমবার
10:00 – 14:00 — সামাজিক সহায়তা ও দিকনির্দেশনার ডেস্ক

মঙ্গলবার
10:00 – 14:00 — মানসিক সহায়তার ডেস্ক (১৮–২৬ বছর)
14:00 – 17:00 — স্বাস্থ্য সহায়তার ডেস্ক
14:00 – 18:00 — সামাজিক সহায়তা ও দিকনির্দেশনার ডেস্ক
14:00 – 18:00 — আইনি সহায়তার ডেস্ক

বুধবার
10:00 – 14:00 — সামাজিক সহায়তা ও দিকনির্দেশনার ডেস্ক

বৃহস্পতিবার
10:00 – 14:00 — আইনি সহায়তার ডেস্ক (১৮–২৬ বছর)
14:00 – 18:00 — সামাজিক সহায়তা ও দিকনির্দেশনার ডেস্ক

শুক্রবার
10:00 – 14:00 — সামাজিক সহায়তা ও দিকনির্দেশনার ডেস্ক
16:30 – 19:30 — আইনি সহায়তার ডেস্ক

ডিজিটাল সহায়তা

মঙ্গলবার 9:30 – 14:00
বুধবার 10:00 – 15:00
বৃহস্পতিবার 9:30 – 16:30

আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের জন্য টোল-ফ্রি নম্বর

তথ্য ও ফোন সহায়তার জন্য Arci-এর টোল-ফ্রি নম্বরে কল করো:
800 905 570 (ইতালির ভিতরে)
+39 351 1376335 (WhatsApp, Lycamobile এবং বিদেশ থেকে)

এটি সোমবার থেকে শুক্রবার, 9:30–17:00 পর্যন্ত উত্তর দেয়।
বহুভাষিক ভয়েসমেল এবং ৩৫টি ভাষায় কথা বলতে সক্ষম ভাষা–মধ্যস্থতাকারীদের নেটওয়ার্ক সবসময় সক্রিয় থাকে।
অথবা ইমেইল পাঠাও: numeroverderifugiati@arci.it

প্রতিবন্ধী অভিবাসীদের জন্য টোল-ফ্রি নম্বর

NABILA হলো এমন একটি সেবা, যা প্রতিবন্ধিতা বা অন্যান্য দুর্বলতায় ভুগছেন এমন অভিবাসী ও শরণার্থীদের জন্য সহায়তা, পরামর্শ এবং মনোযোগ সহকারে শোনা প্রদান করে।
তুমি বিনামূল্যে 800 999 977 নম্বরে কল করতে পারো।
যদি তুমি ব্যক্তিগতভাবে কথা বলতে চাও, তাহলে Arci Nazionale-এর Immigration Office–এ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো:
Via dei Monti di Pietralata 16 – Roma

অপ্রাপ্তবয়স্ক ও তরুণ অভিবাসীদের জন্য সহায়তা–আলোচনা কেন্দ্র

U-Report On The Move একটি নিরাপদ স্থান, যেখানে তুমি আইনি সহায়তা পেতে পারো, পাশাপাশি তোমার অনুভূতি, সমস্যা এবং উদ্বেগ সম্পর্কে নিরাপদে ও স্বাধীনভাবে কথা বলতে পারো।
একজন পেশাদার তোমার কথা শোনে এবং তোমার জন্য সঠিক সহায়তা খুঁজে পেতে সাহায্য করে।
এই সেবা সোমবার থেকে শুক্রবার, সকাল 9:00 থেকে সন্ধ্যা 18:00 পর্যন্ত সক্রিয়।

এটি ব্যবহার করতে, Facebook Messenger-এ U-Report On The Move প্ল্যাটফর্মের মাধ্যমে একটি বার্তা পাঠালেই যথেষ্ট।
একটি প্রশিক্ষিত মনোবিজ্ঞানী দলের সদস্যরা বার্তার উত্তর দেয় এবং ব্যক্তিগতভাবে সহায়তা প্রদান করে।