FAQ - Frequently Asked Questions​

অভিভাবকহীন বিদেশী নাবালক (এমএসএনএ) এমন একজন বিদেশী ব্যক্তি যার বয়স আঠারো বছরের কম, যিনি পিতামাতা বা আইনগতভাবে দায়িত্বপ্রাপ্ত সাবালক ব্যক্তির সঙ্গ ছাড়াই ইতালিতে আগমন করেছেন। আপনি যদি একজন অভিভাবকহীন বিদেশী নাবালক হন, তাহলে সংশ্লিষ্ট আইন মোতাবেক সীমান্তে আপনার আগমনকে প্রত্যাখ্যান করা যাবেনা এবং ইতালিয়ান অঞ্চল হতে আপনাকে বহিষ্কার যাবেনা। অপরদিকে, আপনি যদি ইতোমধ্যে ইতালিতে পৌঁছে থাকেন তাহলে আপনার অভ্যর্থনাকেন্দ্র কর্তৃক আতিথিয়তা পাওয়ার অধিকার রয়েছে, এতে করে আপনি চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন ও স্কুলে যেতে পারবেন।

যখন সমুদ্রপথে বা স্থলপথে আপনি ইতালিতে আসেন তখন পুলিশ আপনার পরিচয় ও বয়স নিশ্চিতকরণের জন্য আপনাকে সনাক্ত করতে পারে। সনাক্তকরণের প্রক্রিয়া চলাকালীন সময়ে আপনার সাংস্কৃতিক মধ্যস্থতাকারীর সাহায্য নেয়ার অধিকার রয়েছে। আপনার যদি কোন ডকুমেন্ট থাকে (পাসপোর্ট, আইডেন্টিটি কার্ড, স্কুল কার্ড, জন্ম সনদ বা অন্যান্য) তা মেয়াদোত্তীর্ণও হলেও আপনার সাথে যোগাযোগ সংরক্ষণকারীর কাছে তা উপস্থাপন করুন : কেননা এটি আপনার পরিচয় ও বয়স সনাক্ত করার ক্ষেত্রে সহায়তা করবে।  সনাক্তকরণ প্রক্রিয়া চলাকালীন সময় পুলিশ আপনার পাসপোর্ট নিয়েও ফেলতে পারে।  সেক্ষেত্রে সংশ্লিষ্ট ডকুমেন্ট পুলিশকে হস্তান্তর করার পূর্বে তার এক কপি ফটোকপি বা একটি ছবি নিজের কাছে আছে কিনা তা নিশ্চিত করুন।

অভ্যর্থনা কেন্দ্রের অপারেটর ও একজন সাংস্কৃতিক মধ্যস্থতাকারীর উপস্থিতিতে একটি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। এই সাক্ষাৎকারের মাধ্যমে আপনার সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করা হবে (আপনার দেশ, বয়স, পরিবার, স্বাস্থ্যগত অবস্থা, ইত্যাদি….) এবং আপনার প্রয়োজনীয় সমর্থনগুলো আপনাকে জানানো হবে। সংগৃহীত তথ্যাদি থেকে যদি আপনার নাবালকত্ব প্রমাণিত হয়, তবে নাবালক আদালতের নিকট আপনাকে অভিভাবকহীন বিদেশী নাবালক হিসেবে রিপোর্ট করা হবে এবং আপনার জন্য একজন টিউটর নিযুক্ত করা হবে।

টিউটর হচ্ছেন আদালত কর্তৃক নিযুক্ত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যিনি আপনার অবস্থানরত অভ্যর্থনা কেন্দ্রের বাইরের লোক। টিউটর আপনার আইনগত প্রতিনিধি ও ইতালিতে আপনার ইন্টেগ্রেশন প্রক্রিয়া চলাকালীন সময়ে প্রয়োজনীয় আইনত অনুশীলনে আপনাকে সহায়তা করবে। 


বিশেষ দ্রষ্টব্য : টিউটর পাওয়া আপনার অধিকার এবং টিউটর নির্ধারণ করা ইতালিয়ান রাষ্ট্রের দায়িত্ব! আইনানুসারে যতক্ষণ পর্যন্ত আদালত আপনার টিউটর নির্ধারণ না করে ততক্ষণ পর্যন্ত আপনি যে অভ্যর্থনা কেন্দ্র কর্তৃক অভ্যর্থিত হয়েছেন সে কেন্দ্রের দায়িত্বাধীন ব্যক্তি আপনার অভিভাবক হিসেবে প্রযোজ্য হবে।

অভ্যর্থনা কেন্দ্রের অপারেটর ও টিউটরের সাথে একত্রে আপনি নানবিধ পদ্ধতি বিবেচনা করতে পারেন :

  • অপ্রাপ্তবয়স্কের পের্মেস্স দি সজ্জর্ণের আবেদন 
  • আন্তর্জাতিক সুরক্ষার আবেদন উপস্থাপন 
  • সামাজিক সুরক্ষার অনুমতির আবেদন 
  • পারিবারিক উদ্দেশ্যে বা নির্ভরতার উদ্দেশ্যে পের্মেস্স দি সজ্জর্ণের আবেদন।

অপ্রাপ্তবয়স্কের পের্মেস্স দি সজ্জর্ণ এমন ব্যক্তিদের দেওয়া হয় যাদের বয়স ১৮ বছরের নিচে নির্ধারিত হয়েছে। এই আবেদন নাবালক কর্তৃক সরাসরি থানার ইমিগ্রেশন অফিসে উপস্থাপিত হতে হবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে টিউটর বা অভ্যর্থনা কেন্দ্রের প্রতিনিধির উপস্থিতিতে হয়ে থাকে। সাবালকত্ব অর্জন না করা পর্যন্ত এই পের্মেস্স দি সজ্জর্ণের মেয়াদ বলবৎ থাকে।

আন্তর্জাতিক সুরক্ষার আবেদন দ্বারা সেসমস্ত ব্যক্তিদের নাগরিক সুরক্ষা দেয়া হয় যারা তাদের নিজ দেশে সংঘাত, নিপীড়ন, নির্যাতন, দোষী সাব্যস্ত হওয়া বা অমানবিক আচরণের ভয়ে ভীত। আন্তর্জাতিক সুরক্ষার আবেদনটি আপনি আপনার টিউটর – যিনি আপনাকে পুরো প্রক্রিয়াতে সহায়তা করবে, তার উপস্থিতিতে থানায় উপস্থাপন করতে পারেন। (আপনার আবেদন আঞ্চলিক কমিশনের(সিটি) নিকট উত্থাপিত হবে, যে আপনাকে শুনানির জন্য ডাকবে। পরে, সিটি আপনার স্ট্যাটাস সনাক্ত করবেন শরণার্থী, সাবসিডিয়ারি সুরক্ষা বা বিশেষ সুরক্ষা’র স্ট্যাটাস। এই প্রক্রিয়া অনেক মাস যাবৎ চলতে পারে।

সামাজিক সুরক্ষার অনুমতি এমন নাবালকদের সামাজিক সুরক্ষা প্রদানের নিমিত্তে দেয়া হয়, যারা হিংস্র পরিস্থিতি বা পতিতাবৃত্তি, দাসত্ব, মানব পাচার এবং যৌন সহিংসতার মতো অপরাধের শিকার হয়েছে। আপনার টিউটরের উপস্থিতিতে আপনি এই আবেদন থানায় উপস্থাপন করতে পারেন।অতঃপর থানা আপনার আবেদনের সত্যতা যাচাই করণপূর্বক প্রাথমিক ৬ মাসের জন্য যা পরবর্তীতে ১ বছরের জন্য নবায়ন করা সম্ভব এমন সজ্জর্ণ প্রদান করবে।

নিম্নোক্ত কারণসমূহে নাবালকদের পারিবারিক উদ্দেশ্যে পের্মেস্স দি সজ্জর্ণ প্রদান করা হয়ে থাকে:

  • একজন ইতালিয়ান নাগরিকের সুরক্ষার/নির্ভরতার ভিত্তিতে অথবা একজন বৈধ বিদেশী নাগরিকের কিংবা টিউটরের সাথে একত্রে বসবাসকারীর অধীনস্থ হলে; 
  • চতুর্থ স্তরের আত্মীয়ের অন্তর্ভুক্ত হলে তার নির্ভরতায় (ভাই/বোন, দাদা/দাদী, চাচা/চাচী, চাচাতো ভাই/বোন)। 
  • নাবালকের সাথে তার পছন্দের বিষয়টি অত্যন্ত সতর্কতার মূল্যায়ন করতে হবে, এবং তা অন্যান্য পের্মেস্সগুলির মত পুলিশ সদর দফতরে/থানায় উপস্থাপন করতে হবে।

আঠারো বছর বয়সে “অভিভাবকহীন বিদেশী নাবালক” এর স্ট্যাটাস শেষ হয়ে যায়। ১৮ বছর পূর্ণ হওয়ার আগে টিউটর ও সোশ্যাল সার্ভিসের সহমতে নিম্নোক্ত দু’টি বিকল্প মূল্যায়ন করা হয় :

  • প্রশাসনিক ধারাবাহিকতার দ্বারা অভিভাবকহীন নাবালকের অভ্যর্থনা ব্যবস্থা ২১ বছর বয়স পর্যন্ত বর্ধিত হয়, যা নাবালককে তার ইন্টেগ্রেশনের ক্ষেত্রে বেশি সময় পাওয়ার সুযোগ লাভ করে।
  • নাবালকের বয়সের ভিত্তিতে প্রাপ্ত পের্মেস্স পরবর্তীতে অধ্যয়ন, কাজ বা বাসস্থানের জন্য অপেক্ষমাণ পের্মেস্স দি সজ্জর্ণে রূপান্তর এই ক্ষেত্রে, বিদ্যালয়ের ভর্তি বা নিয়োগ কেন্দ্রে তালিকাভুক্তির(চেন্ত্রো দেল্লে’ইম্পিয়েগো) স্বাক্ষরকারী সহায়ক নথি জমা দেওয়ার প্রয়োজন হবে।

হ্যাঁ, আপনি ইউরোপের অন্য রাষ্ট্রে অবস্থিত আপনার আত্মীয়ের কাছে যেতে পারেন। আপনার টিউটর ও অভ্যর্থনা কেন্দ্রের অপারেটর আপনাকে এই সংশ্লিষ্ট পুনর্মিলনের আবেদন করার ক্ষেত্রে সমর্থন করবে। এই কার্যক্রম সম্পন্ন করতে থানায় কিছু ডকুমেন্ট জমা দিতে হয় এবং সংশ্লিষ্ট আত্মীয়ের সাথে আপনার সম্পর্কের দৃঢ়তা ও সে আত্মীয় আপনার যত্ন নিতে সমর্থ কিনা তা থানা কর্তৃক যাচাই করা হবে। 

আপনার স্কুলে যাওয়ার অধিকার রয়েছে। আপনার টিউটর বা অভ্যর্থনা কেন্দ্রের দায়িত্বাধীন ব্যক্তি আপনাকে ভর্তির ক্ষেত্রে সহায়তা করবে।

হ্যাঁ, আপনার চিকিৎসাসেবা পাওয়ার অধিকার আছে। আপনার টিউটরকে জাতীয় স্বাস্থ্য পরিষেবায় আপনার নাম নিবন্ধকরণের জন্য লোকাল স্যানিটারি সংস্থার কাছে আবেদন জমা দিতে হবে। আপনি যদি মাত্রই এসে থাকেন এবং যদি আপনার সম্পর্কে এখনো পর্যন্ত যথাযথ কর্তৃপক্ষের নিকট রিপোর্ট করা না হয়ে থাকে, তথাপিও আপনি স্বতন্ত্র আঞ্চলিক কোড সম্বলিত এসটিপি (স্ট্রানিয়েরো তেম্পোরানেয়ামেন্তে প্রেসেন্তে) কার্ডের মাধ্যমে চিকিৎসাসেবা পাওয়ার অধিকারী। [www.jumamap.it/map এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার নিকটবর্তী স্বাস্থ্য পরিষেবার খোঁজ পেতে পারেন।

এসাইলামের আবেদনকারী ও শরণার্থীদের জন্য টোল ফ্রি নম্বর (আর্চি – ইউএনএইচসিআর এর সহযোগিতায়) 

বিনামূল্যে আইনগত সহায়তা ও ইতালিয়ান পরিষেবা পরিচিতি বিষয়ক সার্ভিস, যেখানে আপনি ৩৫টি ভিন্ন ভাষায় মধ্যস্থতাসেবা পেতে পারেন। সোমবার হতে শুক্রবার সকাল ৯:৩০টা হতে বিকাল ১৭:৩০টা পর্যন্ত এই সার্ভিস সক্রিয় থাকবে।
টোল ফ্রি নম্বর : ৮০০ ৯০ ৫৫ ৭০ 
লাইকামোবাইল : ৩৫১ ১৩৭ ৬৩৩৫ 

 

হেল্পলাইন মিনরি মিগ্রান্তি (সেইভ দা চিলড্রেণ) 

নাবালক অভিবাসীদের জন্য বহুভাষিক বিনামূল্যের টেলিফোনিক সার্ভিস যেটি সোমবার হতে শুক্রবার, সকাল ১০টা হতে বিকাল ১৭টা পর্যন্ত সক্রিয় থাকবে। 
টোল ফ্রি নম্বর : ৮০০ ১৪১০১৬ 
লাইকামোবাইল : ৩৫১ ২২০ ২০ ১৬ 

 

মিনিলা অ্যাপ (ইউরোপে হারানো শিশুরা) 

এটি স্মার্টফোনের এমন একটি অ্যাপ যেটি অভিভাবকহীন নাবালক অভিবাসীদের প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে থাকে। এর লক্ষ্য হল আশ্রয়কেন্দ্র, খাদ্য ব্যাংক এবং নিকটতম স্বাস্থ্যসেবার মতো দরকারী পরিষেবাগুলিতে তথ্যের অ্যাক্সেস সহজতর করা। নিম্নলিখিত অ্যাপটি ডাউনলোড করতে হবে : https://miniila.com/

 

ইউ-রিপোর্ট অন দা মুভ (আর্চি – ইউনিসেফ এর সহায়তায়)

নাবালক ও তরুণদের জন্য এই প্ল্যাটফরমটি নিবেদিত : আইনগত ও প্রশাসনিক তথ্যাদি ও সমর্থন,  স্থানীয় পরিষেবা পরিচিতি, মনো-সামাজিক সমর্থনের হস্তক্ষেপ (মনোবিজ্ঞানী ও সাইকোথেরাপিস্টের শ্রবণের স্থান)।

 

জুমামাপ-  সার্ভিসেস ফর রিফিউজি (আর্চি – ইউএনএইচসিআর এর সহায়তায়) 

অভিবাসী, এসাইলামের আবেদনকারী ও শরণার্থীদের জন্য ইতালিয়ান পরিষেবা সংক্রান্ত বহুভাষিক ম্যাপ আইনগত ও স্বাস্থ্য সহায়তা, মনো-সামাজিক সমর্থন, ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্স, নির্যাতন বিরোধী কেন্দ্র, অসমর্থ ব্যক্তিদের সহায়তা, কাজের ওরিয়েন্টেশন, ক্যাফেটেরিয়া ও খাদ্য বিতরণ, অভ্যর্থনা
https://www.jumamap.it/map/

 

অন্যান্য প্রয়োজনীয় যোগাযোগের নম্বরসমূহ :

তেলেফোনো আজ্জুররো 

১১৪ এমার্জেনৎচ্ছা ইনফানৎছিয়া হল একটি জরুরী সেবা, যার উদ্দেশ্য হল শিশু এবং কিশোর এর বিপদ এবং জরুরী অবস্থা সম্পর্কে কেউ যদি অবগত করতে চান, তাহলে সংশ্লিষ্ট পরিষেবাটিতে জানানো, এটি সপ্তাহে ৭দিন ২৪ ঘণ্টা সক্রিয় থাকে ।
জরুরি অবস্থার নম্বর : ১১৪
শ্রবণের নম্বর : ১ ৯৬ ৯৬

 

হারানো নাবালকদের জন্য সরাসরি টেলিফোন লাইন 

১১৬০০০ এই নম্বরটি শিশু এবং কিশোর –কিশোরীদের নিখোঁজের ক্ষেত্রে রিপোর্ট করার জন্য একটি বিনামূল্যে পরিষেবার নম্বর। এই সার্ভিসের অপারেটররা, ২৪ ঘণ্টা সক্রিয় থেকে রিপোর্ট সংগ্রহ করে এবং সংশ্লিষ্ট এলাকার উপযুক্ত পুলিশ বাহিনীর কাছে তথ্য পাঠায়।  আপনি কোন নিখোঁজ ছেলেকে পেলে বা দেখলে তা জানানোর জন্যও প্রতিবেদন করতে কল করতে পারেন।

Minori stranieri non accompagnati
Pidgin English
Pular
Soninke
Bambara

JumaMap কী

JumaMap – Services for Refugees হলো একটি মানচিত্র, যা তোমাকে তোমার কাছাকাছি থাকা দরকারি সেবাগুলো দ্রুত খুঁজে পেতে সাহায্য করে।
এখানে তুমি ঘুমানোর জায়গা, খাবার, ইতালিয়ান ভাষা শেখার সুযোগ, স্বাস্থ্যসেবা, আইনি বা মানসিক সহায়তা—এবং অভিবাসী ও গৃহহীন ব্যক্তিদের জন্য তৈরি আরও অনেক সেবা খুঁজে পাবে।

এই প্ল্যাটফর্মটি ১৭টি ভাষায় উপলব্ধ।
উপরের মেনু থেকে তুমি ভাষা পরিবর্তন করতে পারো—
আলবেনীয়, আমহারিক, আরবি, বাংলা, চীনা, দারি, ফারসি, ফরাসি, ইংরেজি, পশ্তু, পাঞ্জাবি, রুশ, সোমালি, স্প্যানিশ, তিগরিনিয়া, ইউক্রেনীয়, উর্দু, উওলোফ।

তুমি তোমার মোবাইল ফোনেও JumaMap ব্যবহার করতে পারো: ভিজিট করো www.jumamap.it

ওয়েলকাম সেন্টার

যদি তোমার সরাসরি সহায়তার প্রয়োজন হয়, তুমি Welcome Center-এ আসতে পারো:

সোমবার
10:00 – 14:00 — সামাজিক সহায়তা ও দিকনির্দেশনার ডেস্ক

মঙ্গলবার
10:00 – 14:00 — মানসিক সহায়তার ডেস্ক (১৮–২৬ বছর)
14:00 – 17:00 — স্বাস্থ্য সহায়তার ডেস্ক
14:00 – 18:00 — সামাজিক সহায়তা ও দিকনির্দেশনার ডেস্ক
14:00 – 18:00 — আইনি সহায়তার ডেস্ক

বুধবার
10:00 – 14:00 — সামাজিক সহায়তা ও দিকনির্দেশনার ডেস্ক

বৃহস্পতিবার
10:00 – 14:00 — আইনি সহায়তার ডেস্ক (১৮–২৬ বছর)
14:00 – 18:00 — সামাজিক সহায়তা ও দিকনির্দেশনার ডেস্ক

শুক্রবার
10:00 – 14:00 — সামাজিক সহায়তা ও দিকনির্দেশনার ডেস্ক
16:30 – 19:30 — আইনি সহায়তার ডেস্ক

ডিজিটাল সহায়তা

মঙ্গলবার 9:30 – 14:00
বুধবার 10:00 – 15:00
বৃহস্পতিবার 9:30 – 16:30

আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের জন্য টোল-ফ্রি নম্বর

তথ্য ও ফোন সহায়তার জন্য Arci-এর টোল-ফ্রি নম্বরে কল করো:
800 905 570 (ইতালির ভিতরে)
+39 351 1376335 (WhatsApp, Lycamobile এবং বিদেশ থেকে)

এটি সোমবার থেকে শুক্রবার, 9:30–17:00 পর্যন্ত উত্তর দেয়।
বহুভাষিক ভয়েসমেল এবং ৩৫টি ভাষায় কথা বলতে সক্ষম ভাষা–মধ্যস্থতাকারীদের নেটওয়ার্ক সবসময় সক্রিয় থাকে।
অথবা ইমেইল পাঠাও: numeroverderifugiati@arci.it

প্রতিবন্ধী অভিবাসীদের জন্য টোল-ফ্রি নম্বর

NABILA হলো এমন একটি সেবা, যা প্রতিবন্ধিতা বা অন্যান্য দুর্বলতায় ভুগছেন এমন অভিবাসী ও শরণার্থীদের জন্য সহায়তা, পরামর্শ এবং মনোযোগ সহকারে শোনা প্রদান করে।
তুমি বিনামূল্যে 800 999 977 নম্বরে কল করতে পারো।
যদি তুমি ব্যক্তিগতভাবে কথা বলতে চাও, তাহলে Arci Nazionale-এর Immigration Office–এ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো:
Via dei Monti di Pietralata 16 – Roma

অপ্রাপ্তবয়স্ক ও তরুণ অভিবাসীদের জন্য সহায়তা–আলোচনা কেন্দ্র

U-Report On The Move একটি নিরাপদ স্থান, যেখানে তুমি আইনি সহায়তা পেতে পারো, পাশাপাশি তোমার অনুভূতি, সমস্যা এবং উদ্বেগ সম্পর্কে নিরাপদে ও স্বাধীনভাবে কথা বলতে পারো।
একজন পেশাদার তোমার কথা শোনে এবং তোমার জন্য সঠিক সহায়তা খুঁজে পেতে সাহায্য করে।
এই সেবা সোমবার থেকে শুক্রবার, সকাল 9:00 থেকে সন্ধ্যা 18:00 পর্যন্ত সক্রিয়।

এটি ব্যবহার করতে, Facebook Messenger-এ U-Report On The Move প্ল্যাটফর্মের মাধ্যমে একটি বার্তা পাঠালেই যথেষ্ট।
একটি প্রশিক্ষিত মনোবিজ্ঞানী দলের সদস্যরা বার্তার উত্তর দেয় এবং ব্যক্তিগতভাবে সহায়তা প্রদান করে।